অন্ধের মতো ভালোবাসি বলে
- মোঃ জিয়াউল হক

পরানে সহসা জেগে উঠে
ঐ নাম আমি ভালোবাসি যারে,
সে ধরা দেয় দিনের আলোতে
ঝি ঝি ডাকা রাতের ঘোর অন্ধকারে।
কখনও ম্লান হাসি হেসে
ঠাই হয়ে দাড়িয়ে থাকে সম্মুখে,
কখনও চোখে অশ্রুসজল ফেলে
ঘুমের মাঝে স্বপ্নচারিণী হয়ে খেলে।
কেন তাকে নিয়ে মনে এতো খেলা?
হয়তো তাকে অন্ধের মতো ভালোবাসি বলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।