প্রিয় শহর
- মোঃ জিয়াউল হক

এই শহরের নাম চট্টগ্রাম
নিজ বাসস্থান অন্য জেলার গ্রাম,
দীর্ঘদিন ধরে এই শহরে বসবাস
এইখানেতে মোর যৌবনের শাস,
এই শহরের স্মৃতি
মনের কোঠরে রাখি,
মনে মনে বলি
এই শহর তোমাকে বড় ভালোবাসি।
কোথাও উচু কোথাও নিচু রাস্তা
কোথাও পাহাড় কোথাও সমতল ভূমি
চারদিকে কেবল সবুজের হাতছানি,
তাই এই শহরের ভূমিতে যখন পা রাখি
তখন বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস নিতে পারি।
জোড় গলায় বলতে ইচ্ছে জাগে
এই শহর তোমাকে বড় ভালোবাসি।
ক্লান্ত দেহ মনে প্রশান্তি জুড়াতে
প্রকৃতির সাথে বন্ধনে আবদ্ব হতে
ধরা দেই পতেঙ্গা কিংবা সাগরিকা সৈকতে,
আর খরস্রোতা নদী কর্ণফুলী
সে নিজে সেজে আছে
বুক পেতে পাহাড়ের প্রান্তঘেষে
প্রাকৃতিক সৌন্দর্য্যের রমনী হয়ে।
তাই তো মনে মনে গেয়ে উঠি
এই শহর তোমাকে বড় ভালোবাসি।
সংস্কৃতি প্রেমী বই পড়ুয়াদের আনাগোনা
চেরাগী পাহাড় আর ডিসি হিলে চাই যাওয়া
শহরের সব সংবাদ ও হয় এখানে পাওয়া।
এই শহরে বসবাস নানা বর্নের নানা মানুষ
জাতি বর্ন ভেদাভেদ ভুলে
মনে সাম্যের বানী ধারন করে চলে।
তাই নজরুলের সাম্যের বানীর সাথে
তাল তুলে বলিতে চাই
এই শহর তোমাকে বড় ভালোবাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।