ছোট পথ দীর্ঘ পথ
- মোঃ জিয়াউল হক

ভয়হীন দ্বিধাহীন মনে
কাক ডাকা শান্ত ভোরে
এমন সময় কেউ যেতো নাকো সেখানে
ঐ পথের ভিতর দিয়ে।
শান্ত সকাল সজীব মনে
শিশির মাখা সবুজ ঘাসে,
ঢালু পথ পাড়ি দিয়ে
দেখা হলো তাহার সাথে।
হেটেঁছিলাম ধীর গতিতে
পথকে মনে হয়েছিলো
দীর্ঘ পথ পাড়ি দিতে।
হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি ধমকা হাওয়া
ক্ষণিকের জন্য থেমেছিলাম বৃক্ষের গোড়ায়,
আবার হেটেঁছিলাম ছোট পথ পাড়ি দিতে
মনে হয়েছিলো ক্লান্তিহীন দীর্ঘ পথ পাড়ি দিতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।