জলের কাছে কৃতজ্ঞ
- মোঃ জিয়াউল হক

এক ফুটো জল
কচুপাতায় ভেসে উঠে যখন ডিম্বের মতোন
মোর নয়ন জুড়িয়ে যায় তখন।
জল তোমার মাঝে
কিশোর কিশোরীরা যখন করে খেলা
তাদের উদ্বাসিত মন ভেসে যায় স্বর্গ সুখের বেলায়।
উদ্যানে পুকুর ঘাটে প্রেয়সী যখন
জল ছিটিয়ে দেয় প্রেমিকের গায়ে
তখন তারা প্রেমের রোমাঞ্চ অনুভব করে।
জল তুমি সকল প্রানীর পিপাসা দূর কর যখন
তাই তোমার নাম দিয়েছে জীবন।
জল কৃতজ্ঞ মোরা তোমার দানে
প্রকৃতি ও মানুষকে সুশোভিত করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।