ইচ্ছের সংকল্প
- মোঃ জিয়াউল হক
আমার তো ইচ্ছে হয়
মানুষ মানুষের জন্য বেচেঁ থাকতে,
সারা বিশ্বের নাগরিকদের কাছে
ভালবাসা পাওয়ার জন্য নয়,
একাত্নতা পোষণ করিব
এই ধরণীকে বাসযোগ্য করে রাখতে।
হে জন্মভুমি, হে বঙ্গমাতা
আমি জন্মায়নিতো শুধু তোমার সেবায়,
আমি বেঁচে থাকতে চাই
বিশ্বের সব মানুষের হৃদয়ে।
একজন সাধারন মানুষ হয়ে কিন্তু বীরের বেশে।
মা-বাবা কেন বুঝ না?
পাড়াপড়শী তোমরা কেন বুঝ না?
আমি তো জন্মায়নি তোমাদের ইচ্ছার পাএ হয়ে।
অভিমানী স্ত্রী চুপ করে থাকে
আপন ভিটেমাটি কেদে উঠে
আমি দূর দেশে যাবো বলে।
আমাকেতো আমার মতো এগিয়ে যেতে হবে
নতুবা আমার আত্না কষ্ট পাবে,
বিশ্ব আমায় খুব করে ডাকছে।
আমাকে আমার মতো করে ছেড়ে দাও
আমার পথে বাঁধ সেজো না,
বিধাতার দেওয়া পবিএ আত্নার ইচ্ছার অপমৃত্যু ঘটিয়ো না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।