ভাষার উৎপত্তি
- মোঃ জিয়াউল হক
ভাষাহীন মানুষ নিঃস্তব্দ শান্ত ধরনীর মতো
ভাষা মানুষকে করেছে সকল প্রানী থেকে স্বতন্ত্র,
জ্ঞানের আলোয় আলোকিত মানবমন সদা জাগ্রত।
বিচিত্র জাতি বিচিত্র ধর্ম
বিচিত্র ভাষায় অনুভূতিগুলো অভিন্ন।
ভাষাগুলো আসলো কোথায় থেকে?
কি ছিলো ভাষার উৎপত্তির পেছনে?
বাউ বাউ, পোহ পোহ, ডিং ডং
হিউ হিউ, টা টা, সিং সঙ্গ
এইসব নামে কতো না তত্ব
দাবি করেছিলো ভাষার উৎপত্তির পেছনে
তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান ছিলো উহার পেছনে।
এতো সব তাত্ত্বিকতা
ছিলো তাদের সীমাবদ্ধতা।
আসলে গতি প্রবৃত্তি বাকযন্ত্র
এই তিনে মিলে গতি সঞ্চার হয়
আর তখনই ভাষার প্রথম হয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।