এক অলস বিকেল বেলায়
- মোঃ জিয়াউল হক

আকাশ মেঘলা শেষ বিকেল বেলায়
একদিকে পাহাড় আরেকদিকে সমতল ভূমি
সবুজ ঘাসে পরিপূর্ণ খোলা প্রান্তরে
ছোট শিশুদের মাঠে এদিকসেদিক ছুটাছুটি,
গরুর পাল নিয়ে কৃষক বাড়িতে ছুটে চলে
পাহাড় ঘেষে মহাসড়কে গাড়ি আপন গতিতে ছুটে,
মনের মাঝে চিন্তার উদ্রেক হলো
মানুষ তার আপন মনের ব্যস্ততাকে
সত্যিই ভালোবাসে অনেকখানি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।