কি বলো কবিতা?
- মোঃ জিয়াউল হক
দুইটি বা তিনটি লাইনে
ছন্দ মিলে হয়ে গেলো কবিতা,
এই বুঝি আমার কবিতা?
যৌবন, উত্তপ্ত চুম্বন, ডাগর ডাগর চোখ
এইসব শব্দ চয়ন না হলে
কবিতা আবার জমে কি করে?
কি বলো কবিতা?
বিদ্রোহের ঝংকার, যুদ্ব, আগুনের লেলিহান
এইসব শব্দ চয়ন না হলে
প্রতিবাদের ভাষা জ্বলবে কি করে?
কি বলো কবিতা?
চোখে চোখ, মিটমিট হাসি, অপেক্ষা
এইসব শব্দ চয়ন না হলে
ভালোবাসার আহবান কি করে হবে?
কি বলো কবিতা?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।