তুমি হাসলেই
- মোঃ জিয়াউল হক

তুমি হাসলেই
আদরমাখা গালে টোল পড়ে,
তুমি হাসলেই
ঝিনুকগুলো কাজ ভুলে মুক্তো মেলে,
তুমি হাসলেই
আখিতে আখিতে ভালোবাসা কথা বলে,
তুমি হাসলেই
প্রাণে ঝর্ণাধারা বয়
ভিজতে নেই কোনো সময়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।