সেই পথে
- মোঃ জিয়াউল হক

আইল ধরে সবুজ মেঠোপথে
গ্রাম পাড়ি দিয়ে রেললাইনে
যাবে কি তুমি সেই পথে?
পথের ধারে বৃক্ষগুলো তড়বড়ে
বেশ মোটাসোটা হয়েছে, অপেক্ষমাণ,
আমাদের বরন করবে বলে।
চলো না, শান্তি তাদের জুড়িয়ে দেই
প্রশান্ত হবে আমাদেরও মন,
মন হবে স্নিগ্ধ, শীতল পরশে
মনে জাগাবে প্রেমের শিহরন।
রাঙ্গিয়ে দিয়ে যাওনা পথটাকে
তোমার আপন রাগে গোপন রাগে,
সেই পথে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।