তোমারইতো আছে অধিকার
- মোঃ জিয়াউল হক

জানি না এত সংকোচ
নিয়ে কেনো কথা বলো,
হয়তো দীর্ঘদিন পর
অভিমান ভেঙ্গেছে বলে,
ভাবছো, আমার মন কি
আছে আগের মতো?
একটু রাগ, খুনসুটি, ভালোবাসা
এই সবইতো তোমাকে মানায়,
সব অধিকার যে তোমায় দিয়েছি,
তাইতো রবির উদয় থেকে অস্ত
গোধূলি থেকে ভোর সকাল
অস্তিত্বে তুমি, চিন্তায় তুমি।
আর সংকোচ রেখে কথা বলো না
কারন তোমারইতো আছে অধিকার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।