যে কথাটি বলবো বলে
- মোঃ জিয়াউল হক
সে দিন তুমি কচুরিপানার এক আটি ফুল নিয়ে
ম্লান হাসিতে বলেছিলে
তোমায় দিলাম আমার প্রিয় ফুলগুলোকে,
যত্ন করে ধরো আর সৌন্দর্য্য দেখো,
গ্রামের আইল ধরে হেটে
কাদামাটি পাড়ি দিয়ে
রৌদ্রের খরতাপ পুড়িয়ে
কথাগুলো বলছিলে এক নিঃশ্বাসে,
আর তখনই তোমার কথা থামিয়ে দিলাম।
বললাম থাক, আর বলতে হবে না।
কারন তোমার কথা সহজেই অনুমেয়,
আমার জল জল চোখে
বুঝেছিলাম তোমার চোখের ভাষা
আমার ভালোবাসাকে গ্রহন করবে বলে,
তবু ও আমি বলতে পারে নি
যে কথাটি তোমায় বলবো বলে।
গত গ্রীষ্মে, তোমার বিদ্যাপীঠের সামনে
ডালামেলা দুইধারে বৃক্ষগুলো
উপরে একাকার হয়ে ছাদ হয়ে আছে,
আমি তুমি নীরবে সকাল বেলায়
ঐ রাস্তায় হেটে গল্পের ছলে আনন্দ করছি,
কখনো কৌতুকের ছলে হেসেছিলাম
কখনোবা হাতের স্পর্শে মনের ভাষা বুঝেছি,
আমি লজ্জাবতীর মতো
তোমার স্পর্শে মাথায় নুয়ে রেখেছি,
তখনো আমি বলতে পারে নি
যে কথাটি তোমায় বলবো বলে।
সেদিন ভোর সকালে ফোন বন্ধ পেয়ে
বুকে চিন চিন ধুকধুকানি বেড়ে গেলো,
সোজা তোমার বাড়ি রওনা হলাম
মনে মনে বললাম, যে করে হউক বলবো
যে কথাটি তোমায় বলবো বলে।
কিন্তু চারদিকের পরিবেশ বড় ভারী মনে হলো
প্রকৃতিতে সৌন্দর্য্য ও হারিয়ে গেছে,
হয়তো মনে বিষাদের ছোয়া লেগেছে বলে।
সে আর বুঝতে বাকি রইলো না
তোমাদের বাড়ির আঙ্গিনায় পা বাড়াতে
বড় ভারী মনে হলো নিজেকে
বুঝতে পারি নি আমি
চলে যাবে না ফেরার দেশে।
অবশেষে হতভাগা এই আমি
বলা আর হলো না যে
যে কথাটি তোমায় বলবো বলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।