তোমার শেষ আমার শুরু
- মোঃ জিয়াউল হক
তুমি বলো
পথ চলা শেষ
আমি বলি
তোমার শেষ থেকে শুরু।
তুমি বলো
স্বপ্ন দেখা শেষ
আমি বলি
সে স্বপ্ন ছিলো না,
ছিলো কিছু মিছে আশা।
স্বপ্ন কেবল শুরু হবে
দেখবে আমার সাথে।
তুমি বলো
তোমার গল্প শেষ
আমি বলি
গল্পের শেষ লাইন থেকে
গল্প হবে শুরু।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।