তোমার আলিঙ্গনে
- মোঃ জিয়াউল হক
মনের আকাশে আর মেঘ জমিয়েও না,
বেশী মেঘ জমে গেলে
অঝোর ধারায় চোখে জল আসবে,
মোর নয়নও সে জলে ভাসবে,
তখন ব্যথিত হবে মোদের প্রাণ।
আশা নিরাশার দোলাচল
যেন বাধ না সাজে তোমার মনে,
বুকে মোর চাদর জড়িয়ে
দেবো তোমার মাঝে,
নতুন স্বপ্ন ধরা দেবে
তখন তোমার নয়নে।
একটি স্বপ্নীল জীবনের পথে
অতঃপর রাজসিক প্রত্যাবর্তন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।