স্বপ্নের প্রতি ভালোবাসা
- মোঃ জিয়াউল হক

জানি আমি অতি সাধারন
দেখবার মতো আমি নই তোমার মতন,
আমার গোপন অভিসারে তুমি আমার নক্ষত্র
প্রতিদান চাইবো না ভালোবাসা দেওয়া হবে সংকল্প।
আকাশেতো অসংখ্য নক্ষত্র উঠে
সব নক্ষত্র তুমি নও,
শেষ রাতে লুব্দক হয়ে যে নক্ষত্র জ্বলমল করে
তুমি যেন আমার কাছে সে নক্ষত্র হও।
তোমার আসল নাম পাল্টে দিয়ে
নাম দিয়েছি তোমার নাম স্বপ্ন,
স্বপ্নের অভিযাত্রিক আমি
ধার বেয়ে টেনেও নিবো তোমায় আমি।
স্বপ্ন ছেড়ে যেও না আমাকে তুমি
আমার ভালোবাসা যে চিরন্তন সত্য তোমার প্রতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।