আজ সুখ পেতে আয় আমার কাছে
- মোঃ জিয়াউল হক

তোরা আয় আজ আমার কাছে
সুখ বিলাবো কি আকাশ কি পাতাল সবখানে,
আর কতো কাঁদবি
আর কতো দুঃখ সাগরে ভাসবি
আজ চলে আয়, সুখের অনুভবে তোরা হাসবি।
যদি চাস নক্ষত্র
হাতের মুঠোয় সূর্য
কিংবা সাগরের ঢেউয়ে প্রলয়কারী
সবই তোরা আজ পাবি।
আহা এমন সুযোগ তোরা আর কি পাবি?
তোরা চলে আয় আমার কাছে, সুখ খুজে পাবি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।