সম্মুখ পথে চলে যাও
- মোঃ জিয়াউল হক

তুমি বলো কষ্ট
আমি বলি অন্ধকার,
তুমি দেখো হতাশা
আমি দেখি অন্ধকার কেটে ভোরের আলো,
তুমি দেখো পেছনের পথ
আমি দেখি সম্মুখে পথ,
তুমি বলো পেছনে আছে টান
আমি বলি ফেলে যাও, ফেলে যাও,
সম্মুখ পথে চলে যাও, চলে যাও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।