আত্নহননের সময়
- মোঃ জিয়াউল হক
আজ রাত বারটায় আমার মৃত্যু হবে,
এই ভাবে না বলে চলে যাওয়া
সত্যিই ভেবে তুমি বাকরুদ্ব হয়ে যাবে,
এখন বাজে রাত এগারটা ত্রিশ মিনিট
মহড়া চলছে কি ভাবে কোন পদ্বতিতে মৃত্যু হবে
কারন আমি আরামে মরতে চাই, সহজভাবে।
আমার মৃত্যুতে তুমি দু:খী না হয়ে
দোয়া করবে পাপী আত্না যেন শান্তিতে থাকে।
আমার যা বলার চিঠিতে লিখে গেছি,
জানি, এই চিঠি সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিঠি,
প্রতিটি লাইন তোমাকে আহত করবে
হৃদয়বানে তুমি চিৎকার করে উঠবে,
বুকে হাহাকারের দৃশ্য দেখে
আকাশে ভাসমান মেঘগুলো স্তব্দ হয়ে যাবে,
পাখির কলরব থেমে যাবে
প্রকৃতিতে শূন্যতা বিরাজ করবে,
আর কয়েকমিনিট পর মহারনের সমাপ্তি হবে, মৃত্যু হবে,
ঘড়ির কাটা টিক টিক করে এগিয়ে চলছে,
বিদায় বন্ধু, বিদায় সাথী, বিদায়, বিদায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।