কি যে শূন্য লাগে
- মোঃ জিয়াউল হক

কি যে শূন্য লাগে,
হৃদয় যেন হারিয়ে ফেলেছে
তার চেনা মানুষের চেনা পথের ঠিকানা,
হয়তো সে এখন অন্যের হয়ে আছে বলে,
তাই শূন্যতা আমাকে ভীষণ ঘিরে ধরেছে।
সে তো আমার প্রথম ভালোবাসা
তার সাথে আমি প্রথম স্বপ্নে ভেসেছি,
মনে হয়েছিলো, আহা এমন জীবন হয় নাকি!
শূন্যতা যে কি ভয়ানক হতে পারে
তা হাড়ে হাড়ে টের পাচ্ছি,
তারপরও তুমি ভালো থেকো,
মনের শূন্যতা নিয়ে না হয় একটু কষ্টেই থাকি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।