আমার ইচ্ছে কথা
- মোঃ জিয়াউল হক

আমার ইচ্ছে কথা
যেমন ইচ্ছে তেমনি লেখা,
কখনো প্রেম প্রীতি
কখনো ভালোবাসা
কখনো নদী
কখনো জলস্রোতধারা,
আশার মাঝে ইচ্ছেগুলি
রংতুলি দিয়ে লেখা
কল্পনা করি স্বপ্নগুলি
কেমন যেন ভাসা ভাসা,
আলো আধারে পড়ে থাকি
বিষন্ন এই আমি একলা
ভাবুক মন উচ্ছন্ন হয়
চাদের আগমনে আধার যখন দিশেহারা,
এতসব বিচিত্র কাহিনী নিয়ে
কতই না গল্প লেখা
ইচ্ছেগুলি বিচিত্ররূপে ধরা দেয় বলে
গল্পগুলি একই রকম হয় না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।