আমার চোখে সে
- মোঃ জিয়াউল হক

আমার চোখে সে প্রেমবতী,
মনে প্রেম জাগিয়েছে সে,
রপবতী দেহে মনে বাসনা নিয়ে
অশ্রুসজল চোখে বলেছে সে,
আমায় সে ভালোবাসে
অতি ভালোবাসে।

আমার চোখে সে লজ্জাবতী,
কপোলে হাতের স্পর্শে
শরমে নুয়ে পড়ে
বুকের মাঝে, মাথা চিত করে
বলে উঠে আবেগঝড়া কন্ঠে,
এতো প্রেম এতো ভালোবাসা
থাকে যেন মোদের হৃদয়ের গহীনে।

আমার চোখে সে তরঙ্গিনী,
তার দেখা বড় দায় হলে
স্মৃতির নিউরনগুলো ঝংকার তুলে
মনে অশান্ত ঢেউ খেলে,
তাকে নিবিড় ভাবে
একটু দেখবো বলে।

আমার চোখে সে বেদনার সুর লহরী,
যখন রাগ অভিমান খেলা করে
তখন নিশ্চুপ থেকে থেকে
পিয়ানো বাজিয়ে নয়নের জল ফেলে
বেদনার সুর লহরী হয়ে
সে খেলা করে আমার আপন ভুবনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।