অন্তরেতে প্রাণের আলোক
- মোঃ জিয়াউল হক

চোখের আলোতে
সবই কি দেখা যায় রে?
অন্তরে আলোক না বহিলে
সে কি প্রাণের পিয়াস বুঝিবে?

তাকে নিয়ে বেধেছিলাম
স্বপ্নের ভুবন আপন হৃদয়ে,
প্রলয়ের ঝড়ে ভেঙ্গে দিয়েছে
স্বপ্নের ভুবন খান খান করে,
অন্তরেতে আলোক না বহিলে
সে কি এই মর্মবেদনা বুঝিবে?

তার অন্তরে বয়ে যাক
প্রাণের আলো,
দেখুক আমার প্রাণের
পিয়াস, মর্মবেদনা।
খেলা করুক সে আমায় নিয়ে,
তার হৃদয় যেন দুলে খেলার ছলে।
অন্তরেতে হউক না
দুইটি হৃদয়ের খেলা,
হয়ে যাক অন্তরের আলোতে
প্রাণের মেলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।