ভালোবাসার সুখ কি?
- মোঃ জিয়াউল হক
ভালোবাসার সুখ কি?
তুমি?
নাকি চাদের আলোয়
উদ্ভাসিত মন যখন খেলা করে
প্রকৃতি ও জোৎস্নার মেলবন্ধনে।
ভালোবাসার সুখ কি?
তুমি?
নাকি কিশোর কিশোরীদের
অবিরাম বৃষ্টিতে দিন দুপুরে
কাদামাটিতে খেলায় মেতে উঠা।
ভালোবাসার সুখ কি?
তুমি?
নাকি দিগন্ত জোড়া সবুজ শ্যামল
ফসলের মাঠ দেখে
চোখে প্রশান্তি, মনে এক চিলতে সুখ।
ভালোবাসার সুখ কি?
তুমি?
নাকি রাখি বন্ধনে
উত্তপ্ত চুম্বনে আদিম
যৌন বাসনা নিয়ে খেলা করা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।