জন্মভূমির আক্ষেপ
- মোঃ জিয়াউল হক

জননী মা
এই বলে ডাক শুনি বারবার,
তবে আগের মতো
দরদ দিয়ে ডাকে না আর।
যেমনটি শুনেছিলাম
আজ থেকে পয়তাল্লিশ বছর আগে,
আমার সন্তানেরা প্রাণের দাবি নিয়ে
মৃত্যুকে আলিঙ্গন করে
তীব্র যন্ত্রণায় ছটফট করে বলে উঠতো,
জননী আমার মা আমার,
ভয় পেয়ো না
তোমার সন্তানেরা তোমার সার্বভৌমত্ব রক্ষায়
সদা জাগ্রত, প্রাণ দিতে ও প্রস্তুত।
এখন আমার সন্তানেরা
আমার ইতিহাস নিয়ে টানাটানি করে,
ইতিহাস বিষয় না পড়ে ও
মনে হয় একেক জন দস্তুর ইতিহাসবিদ।
একে অপরের বিরুদ্বে
দোষারূপের খেলা করে,
একজন আরেকজনকে ঘায়েল করে
শান্তি পায়, আনন্দ লাভ করে।
তারা সবাই ব্যস্ত
আপন সংসারের দখলতারিত্ব নিয়ে,
আমি কেমন আছি
কেউ দরদ নিয়ে জানতে চায় না,
কেউ দরদ নিয়ে ফিরে তাকায় না।
আমার দেহে মনে রোগ বেধে আছে
চিকিৎসা তো দূরের কথা
কি রোগ হয়েছে সে খবরও রাখে না।
তোরা কি ভেবেছিস আমি রোগাক্রান্ত হয়ে
অচল হয়ে পড়লে
তোরা দিব্যি শান্তিতে ঘুরে বেড়াতে পারবি?
তোদের আপন ভূবনে খেলা করতে পারবি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।