শরতের প্রথম প্রভাতে সে
- মোঃ জিয়াউল হক
শেষ রাত্রিতে হিমহিম ঠান্ডাতে
প্রাণ জাগিলো কিসের যেন স্পর্শে,
ক্ষনে বুঝিলাম শরত বুঝি এসেছে।
নব আনন্দে নব সুমধুর প্রাণে
নয়ন খুলিয়া দেখিলাম উত্তরে তাকিয়ে,
কাশবন জাগিয়া উঠেছে খোলা প্রান্তরে।
কুসুম রাঙ্গা সূর্যের আলোতে
মন ভীষণ উতালা হলো,
আহা এমন সুমিষ্ট রোদে
মোর প্রিয়া কাশবনে
সঙ্গ দিয়েছিলো গত শরতে,
শরতের প্রথম প্রভাতের আলোতে।
তার সঙ্গ কি ভুলা যায় রে!
কানে কানে বলেছিলো সে আমাকে,
শরতের প্রথম প্রভাতের আলোকে স্বাক্ষী রেখে
কথা দিলাম, ছিলাম তোমারি
থাকবো আজীবন তোমারই সাথে,
ভালোবেসে কাটাবো পাশাপাশি থেকে।
সে আজ না থাকিলে ও
আছে মোর অন্তরেতে,
মিশে আছে কাশবনের শীষে
মিশে আছে শরতের প্রথম প্রভাতের
আলোর মাঝে, প্রকৃতির সাথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।