সুন্দর আগামীর জন্যেই
- মোঃ জিয়াউল হক
আমি কবিতা লিখবো বলে
চিন্তায় মরুভূমিতে বালির ঝড় উঠে,
রক্তে প্রবাহিত হয় শিহরন
তখন নিজেকে ভীষণ ভারী মনে হয়।
আবার কবিতা লেখার পর
মনে ভীষণ প্রশান্তি বয়ে যায়,
ঢেউহীন শান্ত নীল সাগরের শ্রান্তি
দুচোখে আনমনা হয়ে ধরা দেয়।
আমি কবিতা লিখবো বলে
গোলাবারুদের গন্ধে মূহ্যমান হয়ে পড়ি,
রক্তপাতের মাঝে নিজেকে বড় অসহায় মনে করি,
হিংসা বিদ্বেষ হানাহানি দেখে
মানুষ হিসাবে নিজেকে পন্ড মনে করি,
জন্ম জীবন যেন বৃথা,
পৃথিবী যেন পাষন্ডদের জন্যে
রক্ত হুলি খেলার জন্যে সেজে আছে,
বধির হয়ে।
তারের কাটা ভেদ করে
ধরিত্রীর অসহায় মানুষগুলো
আহাকার আর ক্ষুধার দিক বেদিক ছুটে চলে,
তখন পাষন্ডেরা মানবতাকে বৃদ্বাঙ্গুলি দেখিয়ে মেতে উঠে।
এই সবে তখন নয়নে জল আসে না,
নিজে অবাক নয়নে বিস্ময়ে ভাবি
হে ধরিত্রী অসহায় বলে জন্ম দিলি?
এই সব যখন কবিতায় লিখি
তখন নিজে প্রশান্তি খুজে পাই না,
শুধু অপেক্ষা বা প্রতীক্ষার মানে খুজে পাই
সুন্দর আগামীর জন্যেই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।