প্রথম প্রেমে নিবেদন
- মোঃ জিয়াউল হক

প্রথম প্রেমে জীবন
তাই তোমার প্রেমে নিবেদন,
মন দেহ উজাড় করে
দিয়েছিলুম তুমি যেন আমার হও
ভালোবাসি জীবন প্রাণ দিয়ে
কখনও যেন অধরা না হও।
সে তো একযুগ আগের কথা বলছি,
ভেবো না আমি পাল্টে গেছি,
আমি ছিলাম, আছি এবং থাকবো তোমারি,
এখন ও আশায় আছি,
তুমি অধরা না থেকে
আমার ঠোটে উষ্ণ চুম্বনে বলবে
ছেড়ে যাই নি তোমায়।
এখনো তোমার প্রাণে জেগে আছি আমি।
আমি আর অধরা নেই,
এই দেখো তোমার অধরা
তোমার বাহু ধরে চেপে বসেছে।
বিশ্বাস না হয় চিমটি কেটে দেখো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।