সেদিন জোৎস্না রাতে
- মোঃ জিয়াউল হক
গৃহত্যাগী জোৎস্না রাতে
তুমি আমায় ডেকেছিলে,
পা বাড়িয়েছি তোমার পানে
তোমার ভালোবাসা পাবো বলে।
দেখা হয়েছে কথা হয়েছে
কি জানি কতক কথা
নয়নে নয়নে বলা হয়েছে।
শুধু মোর মনে পড়ে
দুইটি হৃদয়ের কথা
একই প্রাণে বেধেছিলে,
হয়তো ছিলো নষ্ট সুখের ভেলা
তারপরও মনে মনে বলেছিলাম
তোমাকে পাওয়া ছিলো
আমার পরম চাওয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।