এই আমার বিশ্বাস
- মোঃ জিয়াউল হক
সৃষ্টিকর্তা করেছে বপন মনুষত্ব
মানুষের তাই এতো মহত্ব,
সৃষ্টিরাজীর মাঝে যতই চলুক
বিশৃঙ্খল হানাহানি অশান্তি
মানুষ ঠিকই মনুষত্বের বলে
ফিরে আসবে শান্তির পথে,
এই আমার বিশ্বাস।
জীবন চলার পথ কন্টাকীর্ণ
কষ্ট মানুষের নিত্য
শোষন বঞ্চনাকে মেনে নেয়া
ভালোবাসা মানে দুর্বলতা
ঠিক যখন এই অবস্থা
মানুষ তখন ঠিকই চিনে নেবে
কোন সে তার শান্তির ঠিকানা,
এই আমার বিশ্বাস।
মনুষত্বহীন বিবেককে কবর দিয়ে
উদার্ত আহবান জানাবে
ধরনীর সমস্ত সৃষ্টিরাজীকে,
চলো আমরা স্বর্গে যাব
এই ধরনীর ছাদের নিচে স্বর্গ,
তোমরা যে স্বর্গ খুজছো
এই ধরনীই হচ্ছে স্বর্গ,
মানুষ এই স্বর্গের স্বপ্নদ্রষ্টা।
এই আমার বিশ্বাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।