তুমি নেই বলে
- মোঃ জিয়াউল হক

সেদিন পাহাড়ের চূড়ায় উঠলাম
কিন্তু মনে প্রশান্তি পেলাম না,
বকুল তলায় প্রাণভরে ঘ্রাণ শুকে নিলাম
কিন্তু প্রাণে শিহরন জাগলো না,
ঢালু জমিতে পায়চারী করলাম
কিন্তু স্মৃতিকে উপভোগ করতে পারলাম না,
ফরেস্ট্রির উচু জায়গাটিতে
বিকেলের সময়টা দিব্যি কাটিয়ে দিলাম
কিন্তু কোনো রমনীর চোখের গভীরে
ডুবে যেতে পারলাম না,
বৌদ্ধ মন্দিরের পেছনের বাশতলায় বসলাম
কিন্তু কোনো স্পর্শ পেলাম না,
স্মৃতির জায়গাগুলো কেন প্রাণে শিহরন জাগায় না?
সে কি কারন কেবলই তুমি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।