আমি জেনে গেছি
- মোঃ জিয়াউল হক
আমি জানি না
কে আমার
আমিই বা কার?
তবে এটা জানি
তুমি আমার কেউ না।
আমি জেনে গেছি
তুমি আর ফিরে আসবে না
কেমন আছি খবর রাখবে না,
হৃদয়ের বিভাজনে তুমি অনেক দূর
সুমধুর স্মৃতিগুলো এখন তিক্ত সুর,
আমি জেনে গেছি
আমাকে ঘৃণাভরে স্মরণ করবে
কারন মধুর ভালোবাসা নাকি বিচ্ছেদে
তিক্ত ঘেন্নার জন্ম দেয়,
আমি এখন জানি না
কে হবে আমার
আমিই বা হব কার?
তবে এটা স্পষ্টতই জানি
তুমি আমার কেউ না,
কেউ না, আমার কেউ না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।