বন্ধু চেনা কি ভুল ছিলো?
- মোঃ জিয়াউল হক

আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলো,
সবাই বলতো তোর তো অনেক বন্ধুরে
তোর নেটওয়ার্ক অনেক শক্তিশালী,
যখন আমার বিপদ আসলো
তখন বন্ধু খুজে পাওয়া বড় দায় হলো,
আমি কার কাছে বলবো
মনের সুখ দুঃখের কথা?
আমার ঘনিষ্ঠ বন্ধুর তালিকা তো
অনেক বড় ছিলো,
তাহলে বন্ধু খুজে পাওয়া
দায় হলো কেন?
বন্ধু চেনা কি ভুল ছিলো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।