অপেক্ষা।
- তন্ময় শরীফ
মনে আছে এক সুদূর অতীতে তুমি এসেছিলে,
হয়তো বহু বছর, হয়তো একযুগ, কিংবা শতাব্দীর পর আরও কিছু শতাব্দী।
আমি অপেক্ষা করেছি, বলেছিলে তুমি আসবে।
তোমার মায়াভরা হাসির বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি আমি, চেষ্টাও করিনি।
বসন্ত গুলো এসেছিলো আমায় রাঙিয়ে দিতে, পারেনি বলে এখন নিন্দে করে।
লাল ফুল গুলো আমায় দেখে আর হাসেনা, আমি যে বড়ই হতভাগী।
আচ্ছা, শরৎ এসেছিলো, বর্ষার অঝোর শ্রাবনও তো এসেছিলো, এসেছিলো হলুদ হেমন্ত, কাঠফঁাটা রোদ আর বসন্ত___
তবে তুমি কেনো আসোনি?
আমি আজও ভুলিনি সেই দিনগুলো,
তুমি আমায় কথা দিয়েছিলে।
কপালে লাল টিপ, চোখের কাজল এখনও আছে।
খোপায় প্রিয় শিউলীফুলও পড়েছি, তবে তুমি কেনো নেই?
মনে আছে,, তোমার দেয়া সিঁদুরখানি আমি আজও যত্নে রেখেছি, সেটা পুর্ণতা পায়নি আমি পরিনি বলে।
আর আমি আজও পুর্ণতা পাইনি তুমি আসনি বলে।
তবে জানি,
একদিন ঠিক আসবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।