ভালোবাসি বাংলা ভাষা।
- তন্ময় শরীফ
সে ভাষাতেই লিখা কবিতা
যে ভাষা হাজার বছরের ইতিহাসে, শেষ বিকেলে মায়ের কোলের গল্প শোনায়,
যে ভাষা প্রান নিয়েছে, তান দিয়েছে নতুন বীণায়।
সে ভাষায় শব্দ বুনি,
যে ভাষায় প্রপিতারাও গান গেয়েছে।
সে ভাষায় কথা বলি,
যে ভাষায় কোকিল কুহু সুর ধরেছে।
সে ভাষা রক্তে মোদের মিশে গেছে;
সে ভাষার গল্প কথায়, পলাশের রঙ ধরেছে।
যে ভাষা তরুনকে দেয় আলোর যোগান
যে ভাষার জন্ম দিলো পথের স্লোগান।
আজ তাই সে ভাষাকেই ধারন করি,
যে ভাষায় গান করে হয় প্রভাত ফেরী।
যে ভাষায় ভাইয়ের আশা মিশে আছে,
যে ভাষায় বোনের কাজল মুছে গেছে,
আজ আমি সে ভাষাকেই প্রনাম করি।
সে ভাষা বাংলা আমার, আমার মায়ের সাদা শাড়ি
সে ভাষায় সিক্ত হয়েই ভাষা বীরদের স্মরন করি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।