সজ্ঞান
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

হয়তো বুঝতে পারছি কিছু একটা
তোর সবচেয়ে বড় সমস্যা যা
নিরবে খুজেঁ চলিস ব্যস্ত সম্ভাবনা
যা হয়তো তড়িৎ কোন কুলের সন্ধান।

আমি বলবনা তা ভুল
বলবনা তা নির্ভুলও
তবে এটুকুই বলব অগত্যা
তোর নেই ভালোবাসার সজ্ঞান।

নিজেকে হয়তো ভাবিস সঠিক
অথচ তুই সবচেয়ে বেঠিক
তোকে কষ্ট তাই আঁকড়ে ধরে
ব্যথা পাস তাই খুব গভীরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।