ডাকটিকেট
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
জানি না কি হবে
কিছুই যে আমি ভাবতে পারছিনা
ভাবনার দ্বিপশিখা নিভে যাচ্ছে
হারিয়ে যাচ্ছি দূর থেকেও বহুদূরে।
খুব আক্ষেপ লাগছে
লাগছে খুব দোটানায়
পারছিনা দূরে যেতে আমি
পারছিনা খুব কাছে যেতেও।
হয়তো খুব কষ্ট লাগছে আজ
লাগছে খুব একাকী
যখন হারাব চিরতরে তাকে
তখন কি হবে আর বেঁচে থেকে।
ইচ্ছে করে চলে যাই সবকিছু ছেড়ে
যদিও ভুলতে পারি একটু হলেও তাকে
অথচ এ কেমন বিচার আমার সাথে
দিচ্ছেনা কেউ এনে মুক্তির ডাকটিকেট।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।