না বলা কথা
- কাজী আনিসুল হক

নির্লোভ জীবনের দূর্লভ কামতা
আমাকে হতে দেয়নি সতীসিদ্ধ ।
স্বামী বিবেকানন্দ কিংবা লালন
হতে পারবো না;কখনো হতে শুদ্ধ ।

আমি যা, তা-ই সময়ের খড় স্রোতে
যৌবনা পাল তুলে এগিয়ে যাওয়া ।
হয়ত একদিন মধু হবে শেষ,
ভ্রোমর বিমুখ ফুলে কিছু চাওয়া।

দেহের মৌনতায় শিল্প খোজা স্রষ্টা
কবিতার জন্মদেয় পাপের খাতা ।
সেখানে আমার তৃপ্ততা উপলুব্দ
আমি এবং আমার না বলা কথা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।