ফেইসবুক
- উত্তম চক্রবর্তী
ফেইস বুকেতে নর নারী
ব্যস্ত সময় খায়।
সারাদিন তাই নিউজ ফিডে
অনেক মজা পায়।
রাত জাগিয়ে চ্যাটিং করে
সময় করে পার।
অনেক রাতে ক্লান্ত হয়ে
ঘুম পায় যে তার।
আপলোড দিয়ে দেখে তারা
লাইক কে কে দিল।
সারা দিনের কাজের ফাঁকে
মন উড়িয়ে দিল।
কমেন্ট করে নানান জনে
রিপ্লাই করতে হয়।
এভাবে দিন পার হয়ে যায়
ফেইস বুকেতে রয়।
সময়ের যে মূল্য আছে
কজন বুঝে ভাই।
এমনি করে পার করে দিন
টাইম অপচয় ছাই।
তাং - ০৭/১০/১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।