বৃষ্টির প্রয়োজন
- কাজী আনিসুল হক
মাথার উপর ঘুরছে যে ফ্যান
ভনভনিয়ে শব্দ ।
রাতের সাথে বাড়ছে গরম
বাতাস হয় জব্দ।
মশা সুরে প্যানপ্যনানী
ঘুম ভাঙ্গানো গান।
নিজের চড়ে দাগ কেটেছে
রক্ত খাওয়া প্রান।
ঘুম আসে না ভাল্লােগনা
বৈশাখী এই খড়া।
আয় বৃষ্টি আয় না এবার
শান্ত কররে ধরা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।