গোধূলী রঙ্গিনী
- কাজী আনিসুল হক
গোধূলীর রঙ্গ মেখে এসে ছিলো রানী
নিচতেজ সূর্যের লাল আভায় ,
আলোর বিপরিতে আধারঙ্গিনী হয়ে
অপূর্ব যৌবনবতীর সোভায় ।
লজ্জাবতি মেঘবালিকার মুখে শুধু
বৈশাখীর ঝড় আকাঁ অভিমান ।
নিথর হৃদে চুড়মার হওয়া স্বপ্নে
সোলডিয়ামের আলোর সন্ধান ।
বহুদিন পরে অবসান প্রতিক্ষার
হোক না কিছুটা খোলামেলা কথা।
কাটুক কিছুটা সময়;পাপ ছোবেনা-
ভেবনা তুমি, মিটে যাবে ব্যথা ।
মনহীন বলে এড়ানো যায়না দ্বায়
মুখ তোল রানী নিরবতা ভেঙ্গে ।
কথার ফুলঝুড়ি মেলে জড়িয়ে ধরো
রাঙ্গাও গোধূলীর কবিতা রঙ্গে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।