প্রকৃতির উদারতা
- উত্তম চক্রবর্তী
প্রকৃতির অনাবিল সৌন্দর্য পাহাড়,
সাগর মানুষকে চিরদিন মুগ্ধ করেছে...
কবির ভাষায়-
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
মুগ্ধ করে পাহাড়ের পাদদেশ ঘেঁষে
নদীর এঁকেবেঁকে বয়ে চলা!
সত্যিই বিরলদর্শন!
যেন অবচেতনভাবে কোন এক
স্বপ্নলোকে মন হারিয়ে যাওয়া!
স্বপ্নেরা ডানামেলে ছুটে চলে
অন্তহীন মনের গহীনে!
সবুজের সমারোহ, নীলিমা আকাশ
যেন সখ্যতা পেতেছে।
প্রকৃতির উদারতা স্রষ্টার অপার
মহিমা ছাড়া আর কি!
উজার করেই ঢেলে দিল সৌন্দর্য।
আহা! রবি ঠাকুরের-
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে....
তাং - ২৩/০১/১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।