কষ্টের ফ্রেম
- কাজী আনিসুল হক
কষ্ট নিয়ে আছি দেখো
এইত আমি বেশ।
কষ্ট দিয়ে শুরু শেখা
কষ্টেই হবে শেষ।
তার পরে কিছু আছে
বেচেঁ থাকার ভয়।
শত কষ্ট মাঝে দেখো
হাসির অভিনয়।
কষ্ট হাসি পাশা পাশি
কষ্ট পেতেই প্রেম।
নাহয় তুমি কষ্টই
আমি কষ্টের ফ্রেম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।