ততটাই বোকা
- আবু সাইদ লিপু

ততটাই বোকা আমি-
যতটা ভাবছ তুমি দিবাযামী।
যতটা জল আছে মহাসাগরের তল অবধি
যতটা ভর নিয়ে দাঁড়িয়ে হিমালয় নিরবধি।
যতটা শূন্যতা কৃষ্ণগহ্বরের আছে
যতটা ফুল নিয়ে বসন্ত নিয়ত সাজে।
যতটা শক্ত হীরকের আনবিক গঠনে
যতটা বিশালত্ব নীলাকাশের উঠোনে।

ততটাই বোকা আমি-
যতটা দূর হেঁটে ক্লান্ত-শ্রান্ত হয়ে থামি।
যতটা কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন
যতটা চরিত্র বিধাতা সৃষ্টি করেছেন।
যতটা গীত নজরুল ধরায় দিয়েছেন
যতটা সত্য প্রিয় নবী বলে গিয়েছেন।
যতটা ছন্দ আছে পদ্মা-মেঘনা-যমুনার
যতটা নিস্তব্ধতা সুন্দরবনের মোহনার।

ততটাই বোকা আমি-
যতটা তুমিই আমায় করেছ অগ্রগামী।
যতটা উত্তপ্ত পৃথিবীর কেন্দ্র
যতটা শক্তিধর দেবরাজ ইন্দ্র।
যতটা ক্লান্ত ইব্রাহীম ছিলেন
যতটা কষ্ট মোজেস পেয়েছিলেন।
যতটা দৃঢ়তা ছিল নেলসন মান্ডেলার
যতটা শৌর্য একাত্তরের মুক্তিযোদ্ধার।

ততটাই বোকা আমি-
যতটা ভাল তুমি বেসেছ অন্বয়-দামি।
যতটা নীল আছে তীব্র কষ্টের
যতটা বীভৎস দূরাত্মা নষ্টের।
যতটা শূন্য সব-হারানো ফাগুন
যতটা লেলিহান দোজখের আগুন।
যতটা নিকটে ছিল আমাদের লিখন
যতটা হাহাকার বাজে নিয়ত এখন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026