প্রশ্ন
- আবু সাইদ লিপু

কতযুগ হয়ে গেল!
প্রশ্নটা মাথায় নিয়েই ঘুরছি জগতময়।
কাকে জিগ্যেস করব জানিনা-
চৈত্রের দাবদাহের কাছে গিয়েছিলাম
তেমন য্ইুত পাই নাই।
শ্রাবনের সিক্ত মেঘ দূর দূর করে তাড়িয়ে দিল
পাঁজা ধরা তুষার উত্তর না দিয়েই গলে গেল।
চাকুন্দার হলদে রঙে আলতো টোকা দিয়েছিলাম
ওমা! ঠোঁট উল্টে চলে গেল।

কাকে করব প্রশ্নটা?
পাইন গাছে যে কাঠবিড়ালিটা আছে
সেও দেখি ফুড়–ত করে হাওয়া।
দু’চারটে চড়–ই লনের গাছটাতে বসে বটে
কিন্তু ওরা যে কিচিরমিচিরেই ব্যস্ত
প্রশ্ন শোনার ফুরসত নাই।
প্রজাপতিটাই যা কিছু আগ্রহ দেখিয়েছিল
হায়! সে যে কথাই বলতে পারে না।

প্রশ্নটা যে আমাকে করতেই হবে।
উত্তরটা খুঁজছি, তো খুঁজছিই-
পঞ্চভূজের বিরাট দালানটাতে গিয়েছিলাম
ঢুকতেই দিল না।
দূরাকাশে দেখি বাবুর, ঘোরি, পৃথ্বী, অগ্নি
একি! নিমিষেই চলে গেল উত্তর না দিয়ে।
দুনিয়ার কোন পুস্তকেই ঠাই হয়নি
কেউ দিয়ে যায়নি উত্তরটা।

অথচ উত্তরটা ভীষণ প্রয়োজন।
স্বজনহারা ক্রন্দনরত শিশুটির চোখ
বাস্তুহারা কিশোরীর চঞ্চল চাওয়া
ধর্ষিতা যুবতীর লোহিত কামরস
ভাইহারা মর্দের প্রচন্ড ক্রোধ
কেহই উত্তরটি জানেনা।

ভালবাসার নীরব সমাধি
হাহাকার বুকের নিত্য কালবৈশাখী
তুমি কি উত্তরটা জান? বলবে আমায়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026