উড়ে যায় পাখি দূরে
- সুদীপ তন্তুবায় নীল
উড়ে যায় পাখি দূরে চেয়ে অপলক,
রেখে যায় কিছু ছাপ ঝরা দু'পালক ।
কোথায় মিলিয়ে যায় পাবি না রে খুঁজে,
খুঁজে তারে নিতে হবে দুটি চোখ বুজে ।
বাঁধে যে নতুন বাসা দিগন্ত পারে,
আলো ছেড়ে একধাপ শেষ অন্ধকারে ।
চোখের জল হয়ে কিংবা স্বপনেতে চড়ে
আসবে সে দিবারাত হৃদয়ের ঘরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।