আমার ব্যঞ্জনবর্ণ
- সুদীপ তন্তুবায় নীল

ক - কষ্টের পারে
খ - খেয়াঘাট গড়ে
গ - গোপন কুঠিরে
ঘ - ঘোর অন্ধকারে ।
চ - চোখের দু কোণে
ছ - ছন্দ অশ্রু গানে
জ - জীর্ণ সুখ এনে
ঝ - ঝড় বৃষ্টি মনে ।
ট - টলোমলো বারি
ঠ - ঠিক চোখে ধরি
ড - ডালিমের কুঁড়ি
ঢ - ঢেউদের সারি ।
ত - ত্যাগিব রে ব্যথা
থ - থই নাই কোথা
দ - দুঃখ যে সেথা
ধ - ধোঁয়া সুখ গাথা ।
ন - নীল শঙ্খ চিলে
প - প্রতীক্ষার কোলে
ফ - ফুল পাখা মেলে
ব - বৃষ্টির জলে ।
ভ - ভাঙে প্রতিক্ষণ
ম - মধুর স্বপন
য - যায় হেঁটে মন
র - রাত ভরা বন ।
ল - লঘু সুখ গুলো
ব - বন্ধ্যা যে হলো
শ - শশীর ওই আলো
ষ - ষণ্ড ব্যথা দিলো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৫-২০১৪ ১০:২৬ মিঃ

আমায় খুব ভালোলেগেছে ভাই, খুব ভাল...।।