স্বপ্ন ছিল
- সুদীপ তন্তুবায় নীল
স্বপ্ন ছিল তোর বুকে মাথা রেখে
আকাশ খুঁজব,
স্বপ্ন ছিল তোর আঁচলে মুখ লুকিয়ে
স্বপ্ন দেখব,
স্বপ্ন ছিল তোকে নিয়েই হেঁটে যাব
অন্ধকারে,
স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল......
আজ কোথায় গেলি তুই
আমার বুকে রাত্রি দিয়ে ?
এক বুক অন্ধকার নিয়ে
আমি সেই অতৃপ্ত স্বপ্নগুলোর মালিক
হেঁটে চলেছি - তুই কোথায় ?
বোবা কান্নারা গান গায়
বুকের ভিটায়,
স্বপ্ন বাঁধে দুর ক্রন্দসী রেখা পরে
বাঁধবো খেলাঘর ।
আগুন জ্বলে স্বপ্নরণ্যে - দাবানল -
সব শেষ - দৃঢ় বাস্তবের অট্টহাস্য !
রচনা : ১৭/০১/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।