মৃত্যু চাই না
- আবু সাইদ লিপু

মৃত্যুই যখন নিয়তি,
কবরের নিস্তব্ধতাই যখন ঠিকানা,
গরাদহীন কুঠরে অনিশ্চিত যে আবাসন
নিকষ অন্ধকারে নিশ্চল পড়ে থাকা
আর গলিত দেহের দুর্গন্ধে আবাহন।
আমি সে ঘরে কখনই থাকতে চাই না
আমি এ নিয়তি-মৃত্যু চাই না
আমি বাঁচতে চাই।

বাঁচতে চাই অনন্তকাল-
যতদিন প্রশান্ত মহাসাগর আমায় ডাকবে
যতদিন দু’চোখ তোমায় দেখবে
যতদিন মহাবিশ্ব সম্প্রসারণমান
যতদিন শুকতারা তোমার নাম
ততদিন মৃত্যু যেন আমায় না ছোঁয়।

দেবতার মৃত্যু নেই, বিধাতারও মৃত্যু নেই
তবে আমি কেন মরে যাব?
এ ভারী অন্যায়। এ হতে পারে না।
আমি মানি না এই আইন,
বিধাতার সাথে তাই আমার প্রবল যুদ্ধ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026