জীবন জুড়ে শূন্যতা যে
- সুদীপ তন্তুবায় নীল
জীবন জুড়ে শূন্যতা যে গভীর নীলিমা,
নেই কোনো শেষ নেই অবশেষ নেই তার সীমা ।
ধূ ধূ মরুর তপ্ত চরে দগ্ধিছে জীবন,
একটু শান্তি আশার আলো চায় যে প্রতিক্ষণ ।
নীড় হারানো একটা পাখী শূন্য চারিধার,
নিরব দুখের সাঁজাল ঘেরা অকূল অন্ধকার ।
পথের যে আর নেই কোনো শেষ শূন্য ধূলোময়,
এরই পরে হবে কি গো চরম পরাজয় !
রচনা : ২২/০৮/২০১০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।