তুই কেমন আছিস?
- আবু সাইদ লিপু

তুইতো লুকিয়ে থাকবিই এখন
নর্তকীর নেকাব এটে মুখে,
কারখানার ধোঁয়ায় অস্পষ্ট সব
তবুও জ্বলজ্বলে হয়ে থাকে শৈশব।

তুই আর আসবি নে জানতাম
ঝুঁটি চুলই যে তোর পছন্দ,
গতরে ফুলে উঠা মাংসল পেশী
শিরার রাগ-রাগিনী
তুই ওখানেই থাকবি যামিনী।

তুই কাছে থেকেও কত দূরে
যোজন বলে যে জন
তার থেকেও।
যেখানে আছে কোহকাফ শহর
যেখানে অ্যান্ড্রোমিডা হাসে
যেখানে বজ্রের মালিক পানাহার করেন
যেখানে ছায়ারাও সচল
তুই সেখানেও নেই, তারও দূরে অচল।

আমি চাই তুই ঘুমিয়ে থাক।
তখন তোর পাশে গিয়ে বসব,
সিমেন্ট-ধোয়া কর্কশ হাতটা
রাখব তোর ঘুমন্ত কপালে।
এরপর রক্ত বইবে আমার শরীরে
বিদ্যুতের ঝলকের মত কাঁপন
ধমনীভরে তাঁর প্রলয়ংকরী নাচন
স্নায়ুজুড়ে আবেশের আবাহন।

তুইতো চোখ মেলবি সহসা
তখনই দূর হবে সব মায়া,
রবে শুধুই শূন্য-বিছানা
আর শরীরের একটু ওম
ল্যাভেন্ডারের গন্ধময় হোম।
তুই কেমন আছিস রে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026